প্রচণ্ড জোরে একটা ধাক্কা লাগল পেছন থেকে তার পর থেকে সব কিছু অন্ধকার। নিরবতা কাটিয়ে হঠাৎ একটা শব্দ কানে ভেসে আসছে ছুটির ঘন্টার মত... অন্ধকারের মাঝে চোখের সামনে এক ঝাপটা্ আলো চোখে পড়তেই দেখলাম,
হন্যে হয়ে ছুটছি সবার সাথে, কে আগে পৌছোতে পারে। এইত সেই দিনের কাহিনী কত ছোট ছিলাম আমি, স্কুল শেষ করে বাসায় এসে ব্যাগ ছুঁড়ে দিয়ে খেলার মাঠে দৌড়...পেছনে ফিরে তাকানোর মত সময় ও ছিলনা,
লাফা-লাফি খেলা ধুলার মধ্যদিয়ে কেটে গেছে শৈশবটা। ঘড়ির কাটা ঘুরছে, দিন শেষে রাত্রির আবর্তন হচ্ছে সাথে সাথে আমি বড় হতে থাকলাম প্রকৃতির এই বাধাই করা নিয়মের ভিতর দিয়ে। বড় হচ্ছি সব কিছু বুঝতে শিখছি, সাথে সাথে জ্ঞানের বোঝাও ভারি করছি, স্কুল এর ড্রেস বাদ দিয়ে কলেজ ড্রেস গায়ে দিব। আরে এইত দেখা যাচ্ছে নতুন ড্রেস পরে কলেজের প্রথম দিনের সেই পুরনো স্মৃতি গুলো। কলেজের সামনে দাড়িয়ে মেয়েদের সাথে ফাজলামি করা, একসাথে সবাই বসে দুপুর থেকে সন্ধা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দেয়া। রাতে বাসায় ফিরে গিয়ে রাতভর প্রিয় মানুষের সাথে ফোনালাপ, বন্ধুদের সাথে করে ঘুরে ভেড়ানো আড্ডা আর গানে এর মাঝেও কেটে গেল কলেজ লাইফটা, হায় হায় কাজের কাজ কিছুই হলনা।

চোখের সামনে এখন সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তের কেটে যাওয়া সময় গুলো স্পস্ট ভাবেই দেখতে পাচ্ছি এখন আমি। এই সেদিন সবার সাথে ঈদের নামাজ পরার পরে সবার সাথে আলিঙ্গনের সেই মধুর মুহূর্ত গুলো দেখছি, কত শান্তি পাচ্ছি দেখে, নামাজ শেষে মায়ের পা ধরে সালাম করার করার সেই মুহূর্তটা কত মধুর দেখাচ্ছে, বাবার সাথে এক সাথে জুম্মা নামাজ পড়ার সময়কার সেই দৃশ্য, কত শান্তিই না পাচ্ছি দেখে,
জীবনের সব সময়ের মধ্যে এই কিছু সময় গুলোকে দেখতেই শান্তি লাগছে বেশি আর সকল মধুর স্মৃতি গুলো দেখে বড্ড আফসোস হচ্ছে, কিছুক্ষণ আগেতো কত আনন্দময় সময় কেটেছে, বন্ধুদের সাথে রাতভর পার্টি করে মনের সুখে ড্রাইভ করে ঘরে ফিরছিলাম...তারপর হথাৎ" করে কিসের সাথে ধাক্কা লাগল,তারপর সব কিছু ঘুরতে লাগল...আমার চারিপাশ কেমন যেন নিথর হতে লাগল...আমাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি, এর মানে কি?আমার দেহ পরে আছে মেঝেতে আর আমি আমি হেটে বেড়াচ্ছি চারপাশে, আমি কি মারা গেছি? মানুষ মারা যাওয়ার সাথে সাথে নাকি তার পুরনো সব স্মৃতির আত্মার চোখের সামনে ভেসে বেড়ায়...তাহলে বোধয় আমি অনেক আগেই মরে গেছি। এখন যা দেখছি তা বাস্তবেই ঘটছে.... আমাকে জড়িয়ে ধরে সবাই কাঁদছে, আমাকে গোসল করানো হচ্ছে...সাদা নতুন কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে দেওয়া হয়েছে... বেঁচে থাকতে নতুন কাপড় পরতে কত আনন্দ লাগত...কিন্তু আজ আমার অনেক ভয় লাগছে। ক্রমশই সবাই সামনে এগিয়ে যাচ্ছে ততই আমার ভয় হচ্ছে। আমাকে তোমরা ঐ অন্ধকার ঘরে নিয়ে যেওনা, তোমাদের দোহাই লাগে...আমার কথা আজ কেউ শুনছে না, না বাবা শুনছে না আমার মা,বাই বন্ধু কেউ আজ আমায় শুনছে না। তারা সবাইতো আমার খাটিয়া কাদে বয়ে নিয়ে কবরে যাচ্ছে,কিন্তু আমিতো কিছুই নিয়ে যাচ্ছি না! এই পৃথিবীর সবাইকে আজ মূর্খ মনে হচ্ছে আমার, দুনিয়ার যে কাজের জন্য তাদের পাঠানো হয়েছে তারা তা না করে কি সব আজব কাজে ব্যাস্ত সবাই, ক্ষণিকের পৃথিবীর মায়া আজ তারা বিভ্রম। দেনা পাওনার হিসেব নিয়ে ব্যাস্ত এই মূর্খরা...মরদেহ টাকে কবরে নামানো হচ্ছে এখন সাথে সাথে আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে...ক্রমশই ডুবে যাচ্ছি অন্ধকারে, শুরু হতে যাচ্ছে নতুন করে আবার নতুন জীবন, যার কোন শেষ নেই...আমার কথা তোমাদের কানে না পৌছালেও যাবার আগেও বলছি সাবাই শোন "মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে শুরু"...

Rayhan Rabby
25-02-2015