Sunday, December 13, 2015

বাংলার নিশান।



সবুজের বুক চিরে মেঠো রাস্তার পথ ধরে
শক্ত হাতে ঘুরে বেড়ানো ঐ কিশোর থেকে বৃদ্ধা
আউল থেকে বাউল, সাংবাদিক অথাবা বুদ্ধিজীবী
সংগ্রামী নেতা কিংবা পঙ্গু কোন মুক্তি সেনা, এমনকি
পাঁচ তারকা হোটেলে শুয়ে থাকা ঐ মোটা ব্যবসায়ি,
রাস্তার পাশে পরে থাকা ডাস্টবিনের খাবার কুড়িয়ে
খাওয়া ঐ ছোট্ট শিশু থেকে শুরু করে রাতের আধারে
পার্কের ঝোপের মাঝে দেহ বিক্রি করা ঐ পতিতা
এমনকি, তাকে স্বপ্ন দেখিয়ে নিয়ে আসা দালাল থেকে
খদ্দের ঐ বুড়ো মাতাল, রিক্সা-ভ্যান ও ঠেলা-ওয়ালা
আমি সবার মাঝেই বিরাজমান, দুটি রঙ্গে বিদ্যমান।
  
হিমালয়ের আকাশ চুম্বী চুড়া থেকে মেঘের উচু ভেলায়
নবান্নের উৎসব থেকে কৃষকের বৈশাখী মেলায়
কবিদের চটের ব্যগ ভর্তি লেখা দিস্তা দিস্তা কাগজে
কিংবা কোন সাহিত্যিকের কলমের কালো কালিতে
শিল্পীর পুরনো ক্যানভাসের রঙ তুলির আচরে
অথবা লেগে থাকা কোন ছাত্রের গায়ের টি-শার্টে,
সাদা শাড়ী পরিহিত বধূ, কিংবা সন্তান হারা মা,
বখে যাওয়া অবাধ্য নেশাগ্রস্ত মেধাবী যুবক, এমনকি
পার্কের অথবা রাজপথের ছোট ছোট প্রেমিক যুগল-
সাদা আর কালো কিংবা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
রাজনৈতিক, অরাজনৈতিক, দলীয়, নির্দলীয় নির্বিশেষে সবাই
আমি সবার’ই মাঝেই বিরাজমান,

আমি হাজারও রকমের, হাজারও পেশায় কোটি মানুষের
একি রক্তের রঙের ভীরে লাখো শহীদের রক্তে অর্জিত  
সবুজের বুক চিড়ে ভেসে থাকা লাল জয় বাংলা,
আমি বাংলার নিশান।


               

Rayhan Rabby
০৩ ডিসেম্বর ২০১৫