ওরা আমায় আহত করে,
কথায় কথায় গুলি ছুড়ে-
এলপাতারি লাঠি মেরে
ওরা আমায় রক্তাত করে।
কথায় কথায় গুলি ছুড়ে-
এলপাতারি লাঠি মেরে
ওরা আমায় রক্তাত করে।
ক্ষত-বিক্ষত আমার শরীরে
ওরা শান্তির কলাম লিখে
ওরা নাকি শান্তি প্রতিষ্ঠা করে।
ওরা শান্তির কলাম লিখে
ওরা নাকি শান্তি প্রতিষ্ঠা করে।
আমায় ঢেকে ওরা উল্লাস করে
জয় ধ্বনিতে মুখরিত হয় সময়
যখন ওরা আমায় হত্যা করে।
জয় ধ্বনিতে মুখরিত হয় সময়
যখন ওরা আমায় হত্যা করে।
ওরা আল্লাহ- খোদা মানেনা
শান্তি চিনেনা- বন্ধুত জানেনা!
ওরা মা চিনেনা ভাই মানেনা
ওরা রক্তের নেশায় অন্ধ মাতাল।
শান্তি চিনেনা- বন্ধুত জানেনা!
ওরা মা চিনেনা ভাই মানেনা
ওরা রক্তের নেশায় অন্ধ মাতাল।
ওরা হাজার লক্ষ প্রান বিনাশ করে
খোদার লিখিত কালাম লঙ্ঘন করে
ওরা নিষ্পাপ মানুষ হত্যা করে
আগুনে পুড়িয়ে ছাই করে নিরিহ।
খোদার লিখিত কালাম লঙ্ঘন করে
ওরা নিষ্পাপ মানুষ হত্যা করে
আগুনে পুড়িয়ে ছাই করে নিরিহ।
তবে কি, ওদের বাধা দেবার নেই কেহ?
তবে কি, ওরা কোন সতি মায়ের সন্তান নয়?
তবে কি, ওরা হিংস্র জঙ্গলি হায়নার দল?
তবে কি, বনের কোন পশু তাদের জন্ম জননী?
তবে কি, ওরা কোন সতি মায়ের সন্তান নয়?
তবে কি, ওরা হিংস্র জঙ্গলি হায়নার দল?
তবে কি, বনের কোন পশু তাদের জন্ম জননী?
৩১-০৭-২০১৬
No comments:
Post a Comment